ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

জকসুতে প্রকাশ করা হলো প্রার্থীদের তালিকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৭:২০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৭:২৩:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
জকসুতে প্রকাশ করা হলো  প্রার্থীদের  তালিকা সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং হল শিক্ষার্থী সংসদের মোট ৩৪টি পদের বিপরীতে ১৮৯ জন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন মোট ৪২ জন প্রার্থী।


কেন্দ্রীয় জকসুর চূড়ান্ত তালিকায় ভিপি (সহ-সভাপতি) পদে ১৩ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৭ জন প্রার্থী রয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র, শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ, আইন ও মানবাধিকার, আন্তর্জাতিক, সাহিত্য ও সংস্কৃতি, ক্রীড়া, পরিবহন, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ, পাঠাগার ও সেমিনার এবং সদস্যসহ বিভিন্ন পদের বিপরীতে মোট ৫৭ জন প্রার্থীকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহল ‘নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী’ হল শিক্ষার্থী সংসদের ১৩টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় দেখা যায়—ভিপি পদে ৩ জন, জিএস পদে ৩ জন, এজিএস পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ৩ জন এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৪ জন প্রার্থী রয়েছেন। এছাড়া সদস্য পদের জন্য ৮ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।


নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।