ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য সংরক্ষণে নতুন নির্দেশনা: আইডি কার্ড না থাকলে পাসপোর্ট বা জন্ম নিবন্ধন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৯:৪৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৯:৪৮:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য সংরক্ষণে নতুন নির্দেশনা: আইডি কার্ড না থাকলে পাসপোর্ট বা জন্ম নিবন্ধন ছবি: সংগৃহীত
জীবিত বীর মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভেরিফিকেশনে জটিলতা দেখা দেওয়ায় নতুন নির্দেশনা জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত রবিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র না থাকলে প্রবাসীদের জন্য পাসপোর্ট এবং অন্যান্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ আপলোড করার সুযোগ রাখা হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো ওয়ারিশের তথ্য অন্তর্ভুক্ত করতে অসুবিধা হলে সেই কারণ 'মন্তব্য' বক্সে লিখে দেওয়ারও সুযোগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক তথ্য সংরক্ষণের সামগ্রিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।

গত অক্টোবরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক অফিস আদেশে বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের তথ্য দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ দিয়েছিল। এই কার্যক্রম শুরু হওয়ার পর অনেককেই জীবিত ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে তথ্য অন্তর্ভুক্ত করতে গিয়ে জটিলতার সম্মুখীন হতে হচ্ছিল।
এই সমস্যা নিরসনে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) এ এইচ এম মহসীন রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশনে জটিলতা দেখা দিলে বিকল্প হিসেবে প্রবাসে থাকা ওয়ারিশদের ক্ষেত্রে পাসপোর্ট এবং দেশে থাকা ওয়ারিশদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ আপলোড করে তথ্য অন্তর্ভুক্ত করা যাবে।
 
এছাড়াও, কোনো ওয়ারিশের বিষয়ে অতিরিক্ত তথ্য দেওয়া আবশ্যক হলে অথবা কোনো তথ্য আপলোড করা সম্ভব না হলে তার সুনির্দিষ্ট কারণ 'মন্তব্য' (Comment) বক্সে লিপিবদ্ধ করার সুযোগ রাখা হয়েছে।
 
মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জরুরি ভিত্তিতে এই কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে জানিয়েছে, জীবিত ওয়ারিশদের ক্ষেত্রে প্রযোজ্য প্রমাণক আপলোডসহ বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক বা ওয়ারিশদের তথ্য সংরক্ষণের সামগ্রিক কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (1)
বেলায়েত হোসেন — 12 Aug 2026, 11:35 AM

আমার বাবা মুক্তিযোদ্ধা আমার মায়ের অপারেশন ওয়ারিশ সনদে লিস্ট দরকার হাসপাতলে কিভাবে পেতে পারি প্লিজ