ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শেখ হাসিনার প্রত্যাবর্তনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৭:০৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৭:০৪:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
শেখ হাসিনার প্রত্যাবর্তনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাতে আমরা ভারতকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাব।

 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হাসিনার প্রত্যর্পণ শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে তিনি জানান, তিনি এ ধরনের খবর কেবল গণমাধ্যমে দেখেছেন।

 

তিনি বলেন, আমি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাইনি।গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরে বাংলাদেশি আদালতে তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক মামলায় দণ্ডিত হন।
 

গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সর্বশেষ রায়ের পর তাকে ফেরত আনতে ঢাকা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নয়াদিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে।

 

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।