ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জানুয়ারিতে কর্মচারী আন্দোলন শঙ্কা: পে স্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ, ভোটগ্রহণের সময় বাড়ল ১ ঘণ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০১:৪৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০১:৪৪:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
জানুয়ারিতে কর্মচারী আন্দোলন শঙ্কা: পে স্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ, ভোটগ্রহণের সময় বাড়ল ১ ঘণ্টা ছবি: সংগৃহীত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটি। এই কার্যক্রমের বিলম্বের কারণে সরকারি কর্মচারীরা নির্বাচনের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন বলে কোর কমিটির সভায় শঙ্কা প্রকাশ করা হয়েছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্ববিদ্যালয় ও কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে, যা সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

বৈঠক সূত্রে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। কোর কমিটি মনে করছে, এ কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা জাতীয় নির্বাচনের ঠিক আগে জানুয়ারিতে বড় ধরনের আন্দোলনে নামতে পারেন। এই আন্দোলন ঠেকানোর জন্য দ্রুত পে স্কেলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বলে সভায় মত প্রকাশ করা হয়।
 
একইসঙ্গে কোর কমিটির বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাম্প্রতিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের কর্মকাণ্ড পর্যালোচনা করে উদ্বেগ জানানো হয়। একাধিক সদস্য উল্লেখ করেন, কিছু শিক্ষার্থী অযৌক্তিক বিষয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে এবং নির্বাচনের আগে এই ধরনের আন্দোলনের সংখ্যা আরও বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় এবং ক্যাম্পাসগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
 
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে বলেন, হত্যা বন্ধের জন্য কোনো ম্যাজিক বা সুইচ অন-অফের মতো কিছু নেই। তিনি বলেন, এমন কোনো ক্ষমতা থাকলে তিনি সব হত্যা বন্ধ করে দিতেন।
 
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি ভালো। সব বাহিনী প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে এবং জানুয়ারির মধ্যেই তাদের প্রশিক্ষণ শেষ হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা-সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জাতীয় পার্টিকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না—এই অভিযোগ সঠিক নয় বলে উল্লেখ করেন। তিনি জানান, জাতীয় পার্টির কার্যালয় নিয়ে তাদের নিজেদের মধ্যেই ঝামেলা রয়েছে।
 
ভোটগ্রহণের সময় বৃদ্ধি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করে বলেন, "এই নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে, যা সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।" সময় বাড়ার কারণে সূর্যাস্তের পরেও ভোট গণনা করতে হতে পারে। সে জন্য সব ভোটকেন্দ্রে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, সেই ব্যবস্থা করারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।