ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঢাকায় শীতের আমেজ: সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা নেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০১:২৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০১:২৯:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
ঢাকায় শীতের আমেজ: সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা নেই ছবি: সংগৃহীত
রাজধানীতে ক্রমান্বয়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ, ফলে শীতের আমেজ বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি শীতল আবহাওয়া তৈরি করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের বাকি সময় আবহাওয়া শুষ্ক থাকবে, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং দিনের তাপমাত্রায়ও বড় ধরনের কোনো পরিবর্তন হবে না।

মঙ্গলবার সকালে (সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এসময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
 
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় 17.2°এটিই আজকের সর্বনিম্ন তাপমাত্রা (১৭ ডিগ্রি সেলসিয়াস)। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8°। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
 
অন্যদিকে, সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে জানানো হয়েছিল যে, আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩০ মিনিটে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।