ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সৌদিতে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যার সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৭:৫৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৭:৫৩:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যার সতর্কতা ছবি সংগৃহীত

সৌদি আরবের তাবুক প্রদেশে সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক বন্ধ করে দিয়েছে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
 

সৌদি জিওলজিক্যাল সার্ভের প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে যাওয়ায় ভূমিধসের সৃষ্টি হয়েছে। বর্তমানে নতুন কোনো ভূমিধসের ঝুঁকি নেই। বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। স্থানীয় বাসিন্দাদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
 

এছাড়া, ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি (এনসিএম) সৌদির মক্কা অঞ্চলের জন্য সোমবার থেকে বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এই অঞ্চলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ধুলিঝড়ের সম্ভাবনা রয়েছে। দেশের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জনসাধারণকে সতর্ক থাকার এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।
 

প্রসঙ্গত, শনিবার তাবুকের হাকল গভর্নরেটে বজ্রঝড়ের কারণে আল দুররা সীমান্তচৌকি, ওয়াদি মাবরাক, আল যায়তাহ, রাস আল যায়তাহ, আল খার্জ, আল ওয়াদি আল আব্যাদ, আল মুজাইফিল ও শরিফ মু’তিয়াহসহ বেশ কয়েকটি শহর ও গ্রামে ভোগান্তি দেখা দিয়েছে। উলু আল কুসাইর ও আলকান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে নিম্নাঞ্চল ও উপত্যকায় আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।