ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন–ট্রাক্টর সংঘর্ষে আধাঘণ্টা বন্ধ ছিল ঢাকা–ময়মনসিংহ রুট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৮:০২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১০:৪২:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন–ট্রাক্টর সংঘর্ষে আধাঘণ্টা বন্ধ ছিল ঢাকা–ময়মনসিংহ রুট ছবি সংগৃহীত

ময়মনসিংহ নগরীর একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ইটভর্তি ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ট্রাক্টরটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় প্রায় আধাঘণ্টা ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
 

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের ব্যবহৃত একটি অবৈধ ও অরক্ষিত রেলক্রসিং দিয়ে একটি ট্রাক্টর অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক্টরটি চূর্ণ-বিচূর্ণ হয়ে লাইনের পাশ থেকে ছিটকে পড়ে।
 

ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, দুর্ঘটনার পর সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে বিকল যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক করা হয়।
 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার মুহূর্তে চালক ট্রাক্টরটি রেললাইনের ওপর রেখে পালিয়ে যান। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।