ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

উত্তরা সেক্টরে ‘হাফেজ্জী হুজুর স্মরণি’ সড়ক উদ্বোধন, স্মরণ করা হলো ইসলামী চিন্তাবিদকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৭:০২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১০:৩৪:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
উত্তরা সেক্টরে ‘হাফেজ্জী হুজুর স্মরণি’ সড়ক উদ্বোধন, স্মরণ করা হলো ইসলামী চিন্তাবিদকে ছবি-সংগৃহীত
ঢাকার উত্তরা এলাকায় দেশের বরেণ্য আলেম হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে ‘হাফেজ্জী হুজুর স্মরণি’ নামের একটি সড়ক উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিশিষ্ট এই ইসলামী চিন্তাবিদের অবদান স্মরণ করা হয় এবং তার নামে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ কার্যকর করা হয়।
 
বিকাল ৪টায় সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোহাম্মদ এজাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম হাফেজ্জী হুজুরের নাতি ও খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, সংগঠনের নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, জুবায়ের আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, মুফতি আবুল হাসান কাসেমীসহ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
 
অনুষ্ঠানে বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, হাফেজ্জী হুজুর ছিলেন দল-মতের ঊর্ধ্বে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নে সাহসিকতার সঙ্গে প্রথম দিককার কণ্ঠগুলোর একটি ছিলেন। তার স্মরণে সড়কের নামকরণ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে বলে মন্তব্য করেন তিনি।
 
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, হাফেজ্জী হুজুর মহান মুক্তিযুদ্ধে দেশের পক্ষে ভূমিকা রেখেছেন এবং স্বাধীনতার পর নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে কোরআনের নির্দেশনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পক্ষে কাজ করেছেন। তিনি আরও বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যথাযথ সম্মান জানানো হলে সমাজে মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরির পথ সুগম হয়।
 
শেষ পর্যায়ে হাফেজ্জী হুজুরের স্নেহধন্য ছাত্র শায়খুল হাদিস মাওলানা শেখ আজীমুদ্দীনের দোয়ার মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।