নরসিংদীর শীলমান্দিতে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৭-১২-২০২৫ ১২:৫১:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১২:৫১:৩৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৬ বার পঠিত
ছবি সংগৃহীত
নরসিংদীর শীলমান্দি এলাকায় অবস্থিত ‘এন. আর’ নামের একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে মিলের ভেতরে রাখা তুলা ও সূতা পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, আগুনের সংবাদ পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি এবং নরসিংদী সদর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ কত—তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মিল কর্তৃপক্ষ ও স্থানীয়দের দাবি, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ ঘটনায় তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।