ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দুই ঘণ্টা স্থবিরতার পর ঢাকা–ময়মনসিংহ রেলপথে চলাচল স্বাভাবিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৮:১৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৮:১৬:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
দুই ঘণ্টা স্থবিরতার পর ঢাকা–ময়মনসিংহ রেলপথে চলাচল স্বাভাবিক ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিকল ইঞ্জিনটি উদ্ধার করার পর রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম।
 

ঘটনাটি ঘটে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ছাড়ার পরপরই ইঞ্জিনে বিকট শব্দ হয় এবং ইঞ্জিন থেকে জ্বালানি তেল ও মবিল ছিটকে পড়ে। এতে অনেক যাত্রীর গায়ে তেল লাগায় তারা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
 

পরে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধারকারী একটি ইঞ্জিন সেখানে পৌঁছে বিকল ইঞ্জিন সরিয়ে নেয়। নতুন ইঞ্জিন সংযুক্ত করে ৬টা ৪০ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে পুনরায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কয়েকটি ট্রেনের শিডিউলে বিঘ্ন ঘটলেও পর্যায়ক্রমে সব ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।r


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।