ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঋণ পরিশোধে চূড়ান্ত নোটিশ পেলেন মান্না, আইনি পদক্ষেপের সতর্কবার্তা ইসলামী ব্যাংকের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১২:১১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১২:১১:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
ঋণ পরিশোধে চূড়ান্ত নোটিশ পেলেন মান্না, আইনি পদক্ষেপের সতর্কবার্তা ইসলামী ব্যাংকের সংগৃহীত

ইসলামী ব্যাংক বগুড়ার বড়গোলা শাখা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ৩৮ কোটি টাকার বেশি ঋণ বকেয়ার অভিযোগ এনে চূড়ান্ত কল ব্যাক নোটিশ জারি করেছে। আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের এই ঋণ পরিশোধ না হলে ব্যাংক আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
 

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ৩ ডিসেম্বর ব্যাংকের শাখা প্রধানের স্বাক্ষরে পাঠানো নোটিশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মান্না এবং তার অংশীদার শাজাহান চৌধুরীকে সতর্ক করে বলা হয়—২০১০ সালে অনুমোদিত ২২ কোটি টাকার বিনিয়োগের মুনাফা, জরিমানা ও অন্যান্য চার্জ পরিশোধ না করায় বকেয়া বেড়ে দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪ লাখ টাকায়। ব্যাংকের দাবি, লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দুজনই বারবার নোটিশ পাওয়ার পরও ঋণ শোধে উদ্যোগ নেননি। ১৮ ডিসেম্বরের মধ্যে অর্থ পরিশোধ না করলে ব্যাংক আইনগত ব্যবস্থা নেবে।
 

অংশীদার শাজাহান চৌধুরী স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং তিনি জুলাই গণহত্যার ৯ মামলার পলাতক আসামি বলে সূত্র জানিয়েছে। তার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
 

এদিকে বগুড়া-২ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মান্না। তবে গণপ্রতিনিধিত্ব আদেশের ১৬(ঠ) ধারায় ঋণখেলাপীরা নির্বাচনে অযোগ্য—যা তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতার আশঙ্কা তৈরি করেছে।
 

মান্না অভিযোগ অস্বীকার করে বলেন, গত এক বছরে অন্তত ২ কোটি টাকা পরিশোধ করেছেন এবং বাকি পাওনা রিসিডিউল করার পরিকল্পনা আছে। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে নির্বাচন থেকে বিরত রাখতে একটি মহল ব্যাংকের মাধ্যমে অপপ্রচার করছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের কার্যক্রম মূলত তার অংশীদারই নিয়ন্ত্রণ করতেন এবং দীর্ঘ সময় ধরে তিনি সেখানে যেতে পারেননি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।