ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

জামায়াত ক্ষমতায় এলে স্বাস্থ্য–শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার ঘোষণা শফিকুর রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ১১:৩০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১২:৩৭:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
জামায়াত ক্ষমতায় এলে স্বাস্থ্য–শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার ঘোষণা শফিকুর রহমানের ছবি: সংগৃহীত

ক্ষমতায় আসতে পারলে স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সমাজে নীতি ও নৈতিকতার পরিবর্তন ছাড়া কেবল আইন প্রয়োগ করে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়।
 

শুক্রবার রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ন্যাশনাল নার্সেস ফোরামের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নার্সদের উদ্দেশে তিনি বলেন, সেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করলে জনগণও স্বাস্থ্যসেবায় আস্থা ফিরে পাবে। তাঁর ভাষ্যে, সব ধর্মই মানুষের সেবাকে গুরুত্ব দেয়; মানুষের কষ্ট বাড়ায় এমন ধারণা কোনো ধর্মের সঙ্গে যায় না।
 

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, সরকারি ও বেসরকারি চাকরির সুযোগের ব্যবধান কমানো গেলে দীর্ঘসময় ধরে সরকারি চাকরির অপেক্ষায় থাকতে হবে না নার্সদের। তিনি বলেন, জামায়াত জনগণের দায়িত্ব পেলে বেসরকারি খাতের সক্ষমতা বাড়ানো হবে, যাতে নিয়োগ ও সেবা দুটোই শক্তিশালী হয়।
 

সম্মেলনে ন্যাশনাল নার্সেস ফোরামের আহ্বায়ক ড. মো. ইউনুছ আলীর সভাপতিত্বে ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক ডা. সাজেদ আ. খালেক, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সভাপতি সোহেল রানা, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম ও মহাসচিব মো. আসাদুজ্জামান জুয়েল বক্তব্য দেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।