ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার হলের নতুন নাম ঘোষণা, পরিবর্তন এলো শেখ পরিবারের নাম থেকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৯:৪৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৯:৪৩:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার হলের নতুন নাম ঘোষণা, পরিবর্তন এলো শেখ পরিবারের নাম থেকে ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পূর্বের নামগুলোর মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং ফজিলাতুন্নেছা মুজিব হল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেল হলের নাম রাখা হয়েছে ‘নবাব সলিমুল্লাহ হল’, শেখ হাসিনা হলের নতুন নাম ‘জুলাই চব্বিশ জাগরণী হল’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’ এবং ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম হয়েছে ‘শহীদ ফেলানী খাতুন হল’।
 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হলগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ আলোচনার পর সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত অনুমোদিত হলো।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।