ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

চিড়িয়াখানা থেকে বের হয়ে যাওয়া সিংহ নিরাপদে খাঁচায়, তদন্তে দুই সদস্যের কমিটি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৯:৪০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ১০:৩৭:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
চিড়িয়াখানা থেকে বের হয়ে যাওয়া সিংহ নিরাপদে খাঁচায়, তদন্তে দুই সদস্যের কমিটি ছবি সংগৃহীত

জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে প্রায় এক ঘণ্টার অভিযানের পর নিরাপদে নিয়ন্ত্রণে এনে খাঁচায় ফেরত পাঠিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ঘটনাটির পর চিড়িয়াখানার পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং উপস্থিত দর্শনার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ প্রশিক্ষিত প্রাণী ব্যবস্থাপনা দল কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করাতে সক্ষম হয়। সিংহটির শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসকরা তার শারীরিক পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
 

ঘটনার কারণ অনুসন্ধানে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 

চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থীদের সহমর্মিতা ও গণমাধ্যমের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে নিরাপত্তা আরও জোরদার করার আশ্বাস দেয়। তাদের দাবি, বর্তমানে চিড়িয়াখানার পরিবেশ স্বাভাবিক এবং নিয়মিত কার্যক্রম কোনো বাধা ছাড়াই চালু রয়েছে


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।