ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ ইজিবাইকের ৪ যাত্রী নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৪:২২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১২:০৬:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ ইজিবাইকের ৪ যাত্রী নিহত ছবি-সংগৃহীত
ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভা এলাকায় বাসচাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে একই পরিবারের তিনজনও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

 
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর প্রায় ১২টায় ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকায় এ সংঘর্ষ ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা শহর থেকে নয়জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক ঘারুয়া ইউনিয়নের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মর্ডান পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দিলে সেটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
 
 
নিহতদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া তিনজন হলেন—চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের নুরুন্নাহার বেগম (৪৫), তার মেয়ে রিমু আক্তার (২৩) এবং রিমুর আড়াই বছরের ছেলে রায়হান। নিহত আরেকজন প্রায় ৫৬ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষ, যার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

 
দুর্ঘটনার পর ইজিবাইকে আটকে পড়া নয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দীন জানান, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।