ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইসরায়েলকে অনুমতি দেওয়ায় ২০২৬ ইউরোভিশন বর্জনের ঘোষণা চার দেশের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ১১:০০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ১১:০৫:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
ইসরায়েলকে অনুমতি দেওয়ায় ২০২৬ ইউরোভিশন বর্জনের ঘোষণা চার দেশের ছবি সংগৃহীত
ইসরায়েলকে পরবর্তী ইউরোভিশন সং কন্টেস্টে অংশগ্রহণের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া ২০২৬ সালের প্রতিযোগিতা বর্জনের ঘোষণা দিয়েছে। গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটকে কেন্দ্র করেই চারটি দেশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থাগুলো।

গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি আগে থেকেই জানিয়ে আসছিল কয়েকটি দেশ। তবে আগামী বছর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় ইউরোভিশনে ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। এই সিদ্ধান্ত ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আরটিভিই জানিয়েছে, জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে তারা বিষয়টি নিয়ে গোপন ভোট আয়োজনের প্রস্তাব দেয়। তবে আয়োজক কর্তৃপক্ষ সেই প্রস্তাব গ্রহণ করেনি। স্প্যানিশ সংস্থাটি বলেছে, এই সিদ্ধান্ত উৎসবের আয়োজকদের প্রতি তাদের আস্থাহীনতা আরও বাড়িয়ে দিয়েছে।

আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আরটিই জানিয়েছে, গাজায় ব্যাপক প্রাণহানি এবং ভয়াবহ মানবিক পরিস্থিতির কারণেই তারা প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, স্লোভেনিয়া জানিয়েছে, গাজায় নিহত প্রায় ২০ হাজার শিশুর স্মরণেই তারা এই প্রতিবাদমূলক অবস্থান নিয়েছে।

এদিকে, স্পেনের আরটিভিই আগেই জানায়, গত সেপ্টেম্বর তাদের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয়—ইসরায়েল প্রতিযোগিতায় থাকলে স্পেন ইউরোভিশন থেকে সরে দাঁড়াবে। সেই সিদ্ধান্তের বাস্তবায়ন হিসেবেই এবারের বয়কট ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতির মধ্যেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। খাদ্যসংকট ও হামলার আতঙ্কে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সময় বৃহস্পতিবারও একটি সীমান্ত এলাকা অতিক্রমের অভিযোগে গুলি চালানো হলে একাধিক ব্যক্তি আহত হন। সূত্র: আল-জাজিরা।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।