ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মাতামোড়াল সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৭:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৭:০১:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
মাতামোড়াল সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউপাল্লাথল এলাকার মাতামোড়াল সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। শনিবার (৫ জুলাই) সকালে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
বিয়ানীবাজারে অবস্থিত বিজিবি-৫২ ব্যাটালিয়নের সদস্যরা জানান, সীমান্তের পাহাড়ি এলাকায় টহলের সময় ৭ জন পুরুষ ও ৩ জন নারীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়।
 
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা এক থেকে ছয় মাস আগে সিলেট ও কুমিল্লা সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। দীর্ঘদিন ভারতে অবস্থানের পর বিএসএফ তাদের মাতামোড়াল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।
 
বিজিবি সূত্রে জানা গেছে, আটকরা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।
 
ঘটনার পর আইনি পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
 
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।