ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সন্দেহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:৩৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:৩৫:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সন্দেহ সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার রাতের এই ঘটনাটি স্থানীয়দের নজরে আসে মঙ্গলবার সকালে, যখন মাঠে সোহেলের নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
 

নিহত সোহেল ওই এলাকার আসাবুল হকের ছেলে এবং পেশায় একজন কৃষক। স্থানীয় রাজনৈতিক নেতা সিরাজুল ইসরাম মনি বলেন, পূর্ব কোনো বিরোধ বা শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 

সোহেলের বাবা আসাবুল হকের দাবি, এলাকার তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি ডাল ভাঙা নিয়ে সোহেলের বিরোধ তৈরি হয়েছিল। এ নিয়ে মারামারিও হয়েছিল এবং ফারুক তার ছেলেকে হত্যার হুমকি দিয়েছিল। তার বিশ্বাস, ফারুকই এই হত্যার সঙ্গে জড়িত এবং তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তিনি ছেলের হত্যার ন্যায়বিচার চান।
 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।