ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রীর শরীর থেকে ১০২টি মোবাইল ফোন জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রীর শরীর থেকে ১০২টি মোবাইল ফোন জব্দ সংগৃহীত ছবি
 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কায়দায় শরীরে লুকিয়ে আনা ১০২টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে দুবাই–চট্টগ্রাম–ঢাকা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (BG-148) অবতরণের পর পূর্ব–তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস ও এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যাত্রীদের ওপর নজরদারি বাড়ান।
 

গ্রীন চ্যানেল পার হওয়ার সময় তল্লাশিতে চার নারী যাত্রী—সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম ও নুসরাতের শরীর থেকে এসব ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইলের মধ্যে রয়েছে ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেল ফোন। মোট ১০২টি ফোনের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।
 

তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে যাত্রীরা ফোনগুলো সম্পর্কে কোনো তথ্য দিতে না পারায় কাস্টমস কর্তৃপক্ষ ৯৮টি মোবাইল ডিএম (ডিপার্টমেন্টাল মেমো) করে জব্দ করে।
 

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, শাহজালাল বিমানবন্দর দিয়ে স্বর্ণ, মোবাইল ফোন ও সিগারেট পাচারের চেষ্টা প্রায়ই দেখা যায়। বিশেষত দুবাই ও শারজাহ থেকে আসা ফ্লাইটগুলোতে এমন প্রবণতা বেশি। সম্প্রতি নজরদারি বাড়ানোয় পাচারকারীরা নতুন কৌশল অবলম্বন করছে—দুবাই বা শারজাহ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমানে মাঝপথে নিজেদের লোকজনের মাধ্যমে স্বর্ণ বা মোবাইল হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।