ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

মেক্সিকোর হিদালগোতে বারে সশস্ত্র হামলা: সাতজন নিহত, উত্তেজনা বাড়ছে গ্যাং সংঘর্ষে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ১১:০৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ১১:০৯:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
মেক্সিকোর হিদালগোতে বারে সশস্ত্র হামলা: সাতজন নিহত, উত্তেজনা বাড়ছে গ্যাং সংঘর্ষে ছবি সংগৃহীত

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে সশস্ত্র হামলায় সাতজন নিহত এবং পাঁচজনের বেশি আহত হয়েছেন। দুইটি পিকআপ ভ্যানে করে আসা হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয় ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে অভিযান চালালেও এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

স্থানীয় গণমাধ্যম ফার্স্টপোস্ট জানায়, গুলিবর্ষণের সময় ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে তুলা ও তেপেখি শহরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে।

হিদালগোর নিরাপত্তা কর্মকর্তারা জানান, তুলা অঞ্চলটি দীর্ঘদিন ধরে জ্বালানিচোরাচালানকারীদের সক্রিয় অপরাধী চক্রের জন্য পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেপ্তার করার পর এলাকাজুড়ে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে, যা এ হামলার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৬ সালে সরকারি পর্যায়ে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে মেক্সিকোতে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ মাদকসংক্রান্ত সহিংসতায় নিহত হয়েছে। এছাড়া ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ, যাদের বহুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।