ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ দীর্ঘ ১৬ বছর পর মিলল পরিচয়, তবে জীবিত নয়—নিথর মরদেহ দিল্লিতে ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি, বিপর্যস্ত জনজীবন

এভারকেয়ারে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, সামান্য উন্নতি দেখছেন চিকিৎসকরা: উপদেষ্টা মাহফুজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৯:৪৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৯:৪৬:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
এভারকেয়ারে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, সামান্য উন্নতি দেখছেন চিকিৎসকরা: উপদেষ্টা মাহফুজ সংগৃহীত ছবি
 

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং সামান্য উন্নতির দিকে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
 

মাহফুজ আলম বলেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে যান। দেশের জন্য তাঁর অবদান ও রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, দেশবাসীর মতো তিনিও খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন।
 

চিকিৎসকদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের মতে সামান্য উন্নতিও দেখা যাচ্ছে। চিকিৎসা টিমের আশা, সামনে তাঁর অবস্থার আরও উন্নতি হবে।
 

উপদেষ্টা আরও বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রায় খালেদা জিয়ার ত্যাগ ও ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং তিনি সুস্থ হয়ে দেশের পরিবর্তন ও পুনর্গঠনের প্রক্রিয়া প্রত্যক্ষ করবেন—এমন প্রত্যাশা সবার।
 

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন তিনি। মাহফুজ আলম জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তায় বর্তমান সরকার প্রস্তুত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।