জ্বালানি তেলের দাম বাড়ল: ডিসেম্বরে প্রতি লিটারে ২ টাকা বৃদ্ধি, সোমবার থেকে কার্যকর
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০১-১২-২০২৫ ০১:৪০:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১২-২০২৫ ০১:৪১:১৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত
সরকার ডিসেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা করে বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে, যা আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রোববার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার অংশ হিসেবে এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রণালয় দাবি করেছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রোববার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার অংশ হিসেবে এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রণালয় দাবি করেছে।
ডিসেম্বর মাসের জন্য জ্বালানি তেলের সংশোধিত মূল্য নিম্নরূপ:
ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১০৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
অকটেনের দাম ১২২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১২৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
পেট্রলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১১৬ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু রাখা হয়েছে। এই দাম বৃদ্ধি সরাসরি পরিবহন এবং কৃষি খাতের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।