ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০১:৩৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:৩৮:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি খালেদা জিয়া অসুস্থ হওয়ায় তাঁর প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শরিফ এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিক শুভকামনা ও প্রার্থনা জানিয়েছেন। শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
 

পাকিস্তানের প্রধানমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান সর্বজনস্বীকৃত। পাশাপাশি, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরও বলেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি, খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর দল ও জাতির জন্য অনুপ্রেরণা ও নেতৃত্ব দিতে পারেন।’ চিঠিতে খালেদা জিয়াকে সম্মান ও শ্রদ্ধার বার্তা পৌঁছে দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।