ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

এনবিআর নীতির সংস্কার দাবিতে রবিবার সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১১:৩৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১১:৩৭:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
এনবিআর নীতির সংস্কার দাবিতে রবিবার সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা ছবি সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এনইআইআর নীতির সংস্কার দাবিতে আগামী রবিবার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নীতির বর্তমান কাঠামো ব্যবসায়ীদের জন্য প্রতিকূল হয়ে উঠেছে এবং এর পুনর্বিবেচনা জরুরি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি জানান, নতুন নীতির কারণে আমদানি নির্ভর মোবাইল ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যা বাজারে মনোপলি বা একচেটিয়া সিন্ডিকেট গঠনের ঝুঁকি বাড়াচ্ছে।

সংগঠনটি আরও বলেছে, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে ন্যায্য করনীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ নিশ্চিত করা না হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এসব দাবির অংশ হিসেবে একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

ঘোষণানুযায়ী, রবিবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেখানে ব্যবসায়ীরা এনবিআর নীতি সংস্কার, কর কাঠামো সহজীকরণ এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার দাবি জানাবেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।