ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা ‘পরম সৌভাগ্য’: মাওলানা মিজানুর রহমান আজহারী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৩:৫৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৩:৫৬:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা ‘পরম সৌভাগ্য’: মাওলানা মিজানুর রহমান আজহারী ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে মানুষের দোয়া ও ভালোবাসাকে ‘পরম সৌভাগ্য’ বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিমত প্রকাশ করে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

পোস্টে তিনি লেখেন, রাজনৈতিক বিভক্তির দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা খুব বেশি নয়, তবে বেগম খালেদা জিয়া ব্যতিক্রম। দেশপ্রেম ও ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে সম্মানিত হয়ে উঠেছেন।

মাওলানা আজহারী আরও উল্লেখ করেন যে খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, এবং জাতি তার রোগমুক্তির জন্য আন্তরিক দোয়া করছে। দলমত নির্বিশেষে মানুষের এই দোয়া ও মমত্ববোধকে তিনি ‘অসাধারণ সৌভাগ্য’ হিসেবে বর্ণনা করেন।

তিনি পোস্টের শেষে সাবেক প্রধানমন্ত্রীর পূর্ণ সুস্থতা কামনা করে আল্লাহর নিকট দোয়া করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।