ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দুদক অধ্যাদেশ থেকে কৌশলগত সুপারিশ বাদ পড়ায় ক্ষোভ টিআইবির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১০:৪৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১০:৪৭:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
দুদক অধ্যাদেশ থেকে কৌশলগত সুপারিশ বাদ পড়ায় ক্ষোভ টিআইবির ছবি সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ, ২০২৫–এর চূড়ান্ত খসড়া থেকে গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশ বাদ দেওয়ায় গভীর অসন্তোষ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির অভিযোগ, ক্ষমতাসীনদের ইঙ্গিতে প্রতিপক্ষকে টার্গেট করার যে প্রবণতা বহুদিন ধরে চলেছে, তা বন্ধে প্রস্তাবিত ‘বাছাই ও পর্যালোচনা কমিটি’ ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে টিআইবি জানায়, জুলাই সনদে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এবং টিআইবির ধারাবাহিক পরামর্শের পর সরকার এ কমিটি গঠনে সম্মত হয়েছিল। কিন্তু চূড়ান্ত অধ্যাদেশে বিষয়টি বাদ পড়া শুধু হতাশাজনক নয়, বরং সরকারের অভ্যন্তরে সংস্কারবিরোধী মহলের প্রভাব ও রাষ্ট্র সংস্কার উদ্যোগের সীমাবদ্ধতাকেও ইঙ্গিত করে। সংগঠনটির প্রশ্ন—জবাবদিহির বাইরে দুদককে রেখে প্রধান উপদেষ্টা কি বার্তা দিতে চাইছেন যে রাষ্ট্রসংস্কার কেবলই কথার ফুলঝুরি?

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গত দুই দশকের অভিজ্ঞতা, অংশীজনদের মতামত ও আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে দুদকের ওপর রাজনৈতিক প্রভাব কমাতে একটি শক্তিশালী বাছাই–পর্যালোচনা ব্যবস্থার প্রয়োজন ছিল। জন্মলগ্ন থেকেই জনআস্থার সংকট ও স্বার্থান্বেষী মহলের প্রভাবের কারণে প্রতিষ্ঠানটি যে রাজনৈতিকভাবে বিতর্কিত অবস্থানে দাঁড়িয়ে আছে, তা থেকে উত্তরণের লক্ষ্যে এই কমিটি গঠনের সুপারিশ করা হয়েছিল।

তিনি জানান, প্রস্তাবিত কমিটি ষাণ্মাসিক ভিত্তিতে দুদকের কার্যক্রম পর্যালোচনা, গণশুনানি আয়োজন এবং সুপারিশ প্রদান করবে—যা প্রতিষ্ঠানটিকে আরও স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে সহায়তা করত। কিন্তু সরকার এই প্রস্তাবের গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অন্তত সাতজন উপদেষ্টা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন, যদিও জুলাই সনদে স্বাক্ষরকারী সব রাজনৈতিক দল এতে সম্মত ছিল। তার প্রশ্ন—জুলাই সনদ লঙ্ঘনের উদাহরণ তৈরি করে সরকার কি নিজেই রাজনৈতিক দলগুলোকে সনদ ভঙ্গের দিকে ধাবিত করছে? দুর্নীতি নিয়ন্ত্রণের কার্যকর পথ বন্ধ রেখে রাষ্ট্রসংস্কারের দাবি কতটা অর্থবহ?


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।