ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভয়াবহ ভূমিধস: সাতজনের মৃত্যু, নিখোঁজ বহু মানুষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১১:০৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:০৩:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভয়াবহ ভূমিধস: সাতজনের মৃত্যু, নিখোঁজ বহু মানুষ ছবি সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম এএফপির খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে টানা ভারী বর্ষণের ফলে পূর্বাঞ্চলীয় গ্রাম এলাকায় ভূমিধসের সৃষ্টি হয়। ভোরের দিকে কয়েকটি বাড়ি মাটিচাপায় চাপা পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

সরকার এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি শুরু করলেও দ্বিতীয় দফায় আরও ভূমিধসের আশঙ্কায় কয়েক ঘণ্টা অভিযান স্থগিত রাখতে হয়।

তাহিতি মূল ভূখণ্ডে না হলেও দ্বীপটির প্রশাসনিক নিয়ন্ত্রণ ফ্রান্সের অধীনে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।