ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দুদক কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিতে সম্পদ বিবরণী বাধ্যতামূলক: প্রেস সচিব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৯:৫৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৯:৫৯:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
দুদক কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিতে সম্পদ বিবরণী বাধ্যতামূলক: প্রেস সচিব ছবি সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের জবাবদিহি ও স্বচ্ছতা বাড়াতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে কমিশনের কর্মকর্তাদের নিয়মিতভাবে তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাবটি ‘দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। উপদেষ্টা পরিষদ ইতোমধ্যে খসড়া অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, দুদক অধ্যাদেশ ছাড়াও বৈঠকে আরও তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন পেয়েছে—জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন অধ্যাদেশ এবং রাজউক আইন ২০২৫।

প্রেস সচিব আরও জানান, সারা দেশে ভবন নির্মাণ কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে একটি তদারকি প্রতিষ্ঠান গঠনের সম্ভাব্যতা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, ভবন নির্মাণে সারাদেশে সুনির্দিষ্ট নিয়ম মেনে তদারকি কাঠামো তৈরির বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।