ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তৃতীয়বারের মতো আমির ডা. শফিকুর রহমান, শুক্রবার শপথ গ্রহণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৭:৪৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৭:৪৭:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
তৃতীয়বারের মতো আমির ডা. শফিকুর রহমান, শুক্রবার শপথ গ্রহণ ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামী বাংলাদেশের ২০২৬–২০২৮ কার্যকালের জন্য তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন দলের বর্তমান আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
 

বৃহস্পতিবার দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
 

দলটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কার্যকালের সূচনার অংশ হিসেবে কেন্দ্রীয় মজলিসে শূরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেবেন ডা. শফিকুর রহমান।
 

এর আগে ২ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার তথ্য জানায় জামায়াতে ইসলামী। দলের ইতিহাসে এর আগে টানা তিনবার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামী।
 

জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১ নভেম্বর রাতে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশন জানায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের কাছ থেকে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য পুনরায় আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।
 

গঠনতন্ত্র অনুযায়ী, দলের জাতীয় কাউন্সিল সদস্যরা সরাসরি, গোপন ভোটের মাধ্যমে তিন বছরের জন্য আমির নির্বাচন করে। নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করতে হয়।
 

ডা. শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তার বাবা মোহাম্মদ আবরু মিয়া এবং মা খাতিরুন নেছা। বর্তমানে তিনি সিলেট মহানগরের শাহপরান থানার সবুজবাগ এলাকায় বসবাস করছেন।
 

শিক্ষাজীবনে তিনি ১৯৭৪ সালে এসএসসি, ১৯৭৬ সালে এইচএসসি এবং ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষা শেষ করে চিকিৎসা পেশার পাশাপাশি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন।
 

প্রথম দিকে তিনি জাসদ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। পরে ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দিয়ে সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং ধীরে ধীরে সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পালন করেন।
 

২০১৬ সালে তিনি দলের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে প্রথমবার আমির, ২০২২ সালে দ্বিতীয়বার এবং এবার তৃতীয়বারের মতো দলের শীর্ষ পদে নির্বাচিত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।