ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৮:৫৯:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৮:৫৯:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯ সংগৃহীত ছবি
 

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪–এ। এখনও ২৭৯ জনের সন্ধান পাওয়া যায়নি। বুধবার রাতে কমপ্লেক্সটিতে আগুন লাগার পর থেকে টানা ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকে।
 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হংকং কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ৪০ জন ঘটনাস্থলেই এবং চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরও ৪৫ জন সংকটজনক অবস্থায় আছেন বলে জানানো হয়।
 

আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ভবনের ভেতর থাকা পলিস্টাইরিনসহ দাহ্য নির্মাণ–সামগ্রীর উপস্থিতি ও নিরাপত্তা মান–অনুপযোগী বিভিন্ন প্লাস্টিক কভার, ক্যানভাস ও সেফটি নেটকে দায়ী করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কনস্ট্রাকশন কোম্পানির দুই পরিচালক ও এক পরামর্শককে গ্রেপ্তার করা হয়েছে।
 

ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ডেরেক আর্মস্ট্রং চ্যান বলেন, রাতের অন্ধকার ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আট ভবনের এই কমপ্লেক্সে মোট ২ হাজার অ্যাপার্টমেন্টে ৪ হাজার ৬০০–এর বেশি বাসিন্দা থাকেন। কতজন ভেতরে আটকা পড়েছেন তা নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তিদের মধ্যে দমকলকর্মীরাও রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।