ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

শেখ হাসিনার অগ্রণী ব্যাংক লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৭:১৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৭:১৯:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
শেখ হাসিনার অগ্রণী ব্যাংক লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার সংগৃহীত ছবি
 

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ দল। আদালতের অনুমতিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়।
 

এটি শেখ হাসিনার ব্যাংক লকার প্রথমবারের মতো আদালতীয় অনুমতিতে জব্দ ও খুলে দেখা হলো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 

সিআইসি গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর লকার দুটি জব্দ করে। কর ফাঁকি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার অংশ হিসেবে লকার জব্দ করা হয়েছিল। স্বর্ণালংকারগুলো জব্দের পর তা রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়েছে।
 

এর আগে ১০ সেপ্টেম্বর সেনাকল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার আরেকটি লকার (নম্বর ১২৮) জব্দ করে সিআইসি। কর–সম্পর্কিত অনিয়মের অভিযোগ যাচাইয়ের অংশ হিসেবে সেই লকারও তদন্তের আওতায় আনা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।