ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বিশ্বে ঘনিষ্ঠজনের হাতে নারী হত্যা উদ্বেগজনক হারে; প্রতি ১০ মিনিটে প্রাণ হারান একজন: জাতিসংঘ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১০:৫২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১০:৫২:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বিশ্বে ঘনিষ্ঠজনের হাতে নারী হত্যা উদ্বেগজনক হারে; প্রতি ১০ মিনিটে প্রাণ হারান একজন: জাতিসংঘ ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে নারী হত্যার বিরুদ্ধে অগ্রগতি থমকে গেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে নিহত হচ্ছেন। নারী হত্যার এই বৈশ্বিক চিত্র আন্তর্জাতিক নারী সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে সোমবার প্রকাশিত হয়।
 

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের যৌথ প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালে প্রায় ৮৩ হাজার নারী ও কিশোরী হত্যার শিকার হন। এর মধ্যে প্রায় ৫০ হাজার—অর্থাৎ মোট মৃত্যুর ৬০ শতাংশ—ঘটেছে স্বামী, প্রেমিক বা পরিবারের সদস্যদের হাতে। ১১৭টি দেশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিন গড়ে ১৩৭ জন এবং প্রত্যেক ১০ মিনিটে একজন নারী এ ধরনের সহিংসতায় প্রাণ হারান।
 

প্রতিবেদনটি বলছে, আগের বছরের তুলনায় সংখ্যা সামান্য কম হলেও এটি বাস্তব পরিবর্তনের প্রতিফলন নয়; বরং তথ্য সংগ্রহ ও প্রতিবেদনে ভিন্নতার কারণে পার্থক্য দেখা গেছে। বিশেষভাবে উল্লেখ করা হয়, নারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান হয়ে উঠছে তাদের নিজস্ব ঘর, যেখানে পুরুষদের তুলনায় হত্যা হওয়ার হার নারীদের ক্ষেত্রে ছয় গুণ বেশি।
 

২০২৪ সালে আফ্রিকায় সর্বোচ্চ নারী হত্যার ঘটনা রেকর্ড হয়েছে—যার সংখ্যা প্রায় ২২ হাজার। তবে সমস্যাটি কোনো অঞ্চলেই সীমাবদ্ধ নয়; উন্নত ও উন্নয়নশীল সব দেশেই ঘরোয়া সহিংসতা নারীর জীবনের অন্যতম বড় হুমকি হিসেবে রয়ে গেছে।
 

ইউএন উইমেনের নীতি পরিচালক সারাহ হেন্ড্রিক্স বলেন, নারী হত্যা সাধারণত একক ঘটনা নয়; এটি ভয়ভীতি, নিয়ন্ত্রণমূলক আচরণ, শারীরিক ও মানসিক নির্যাতনের ধারাবাহিকতার চূড়ান্ত পরিণতি। তিনি জানান, প্রযুক্তির অপব্যবহারের কারণে অনলাইন হয়রানি—যেমন অনুমতি ছাড়া ছবি প্রকাশ, ব্যক্তিগত তথ্য ফাঁস, ডিপফেক তৈরি—নারীর প্রতি সহিংসতার নতুন মাত্রা তৈরি করছে।
 

তার মতে, নারীর প্রতি সহিংসতার বহুমাত্রিক রূপকে বিবেচনায় রেখে অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে দায়ী ব্যক্তিদের দ্রুত জবাবদিহির আওতায় আনার মতো কার্যকর আইন ও নীতি প্রণয়ন এখন জরুরি হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।