ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রংপুরে জমি বিরোধের হত্যাকাণ্ডে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৭:৫৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৭:৫৮:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
রংপুরে জমি বিরোধের হত্যাকাণ্ডে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ছবি সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মিজানুর রহমান নামে একজনকে জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির রায় ঘোষণা করেন। দণ্ডিত মিজানুর রহমান রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
 

এ ঘটনায় সাক্ষীকে আহত করার দায়ে খাদেমুল ইসলামকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলার অন্য একজনকে খালাস দেওয়া হয়েছে। আরেক আসামি মাহফুজার রহমান মৃত্যুবরণ করায় পূর্বেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
 

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের ১ এপ্রিল পীরগঞ্জ উপজেলার বড় আলমপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মিজানুর রহমান চাইনিজ কুড়াল দিয়ে আব্দুল হালিম মিয়ারের মাথায় আঘাত করেন। এছাড়া, মাহফুজার রহমান লোহার রড দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করেন। আহত অবস্থায় চিকিৎসাধীন আব্দুল হালিম পরবর্তীতে মৃত্যু বরণ করেন। নিহতের ভাই আ. রহিম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
 

রাষ্ট্রপক্ষের আইনজীবী, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফতাব উদ্দিন বলেন, “মামলাটির দীর্ঘ বিচারপ্রক্রিয়া চলছিল। মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করা হয়েছে। আদালত সত্য প্রতিষ্ঠিত হওয়ায় ন্যায়সঙ্গত রায় প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছে।”
 

আসামিপক্ষের আইনজীবী মো. আব্দুর রশীদ চৌধুরী জানান, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।