ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

প্রধান শিক্ষকদের যে নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৯:৪৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৬:০০:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
প্রধান শিক্ষকদের যে নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড
২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে চিহ্নিত ভুল সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। এসএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে ভুল সংশোধনের প্রস্তাব নির্ধারিত ইমেইলে ছক অনুযায়ী পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি থেকে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ছক (NikoshBan, ১২ ফর্ম) অনুযায়ী সংশোধনের প্রস্তাব প্রস্তুত করতে হবে এবং তা হার্ড কপির পাশাপাশি সফট কপিও [email protected] এই ইমেইলে পাঠাতে হবে।

এই নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠির প্রেক্ষিতে জারি করা হয়েছে। এর লক্ষ্য হলো পাঠ্যবইয়ের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আরো নির্ভুল ও তথ্যবহুল পাঠদান নিশ্চিত করা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষকদের পাঠ্যবইয়ে চিহ্নিত ভুলগুলো নির্ধারিত ছকে উপস্থাপন করে তা দ্রুত সময়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে তথ্যগত ভুল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই প্রক্রিয়ার মাধ্যমে সেই ভুলগুলো সংশোধন করে পরবর্তী সংস্করণে তা পরিমার্জনের উদ্যোগ নেয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।