ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সেন্টমার্টিনে টেকসই পর্যটন নিশ্চিতে মাস্টার প্ল্যানের খসড়া উন্মুক্ত, মতামত চাইল সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৯:১৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৯:১৪:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
সেন্টমার্টিনে টেকসই পর্যটন নিশ্চিতে মাস্টার প্ল্যানের খসড়া উন্মুক্ত, মতামত চাইল সরকার

সেন্টমার্টিন দ্বীপে টেকসই পর্যটন, পরিবেশ সুরক্ষা এবং সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রণীত ‘সেন্টমার্টিন মাস্টার প্ল্যান’-এর খসড়া জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটের নোটিশ বোর্ডে (www.moefcc.gov.bd) এই খসড়া প্রকাশ করা হয়েছে, যাতে দেশের নাগরিক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনরা মতামত দিতে পারেন।
 

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সেন্টমার্টিন মাস্টার প্ল্যান বিষয়ে লিখিত মতামত পাঠানো যাবে [email protected] ঠিকানায়। পাশাপাশি, ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ববিষয়ক নির্দেশনা: প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ২০২৫’-এর খসড়া নিয়েও একই সময়সীমার মধ্যে মতামত আহ্বান করা হয়েছে [email protected] ই-মেইলে।
 

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর গঠনমূলক মতামত ও প্রস্তাবনাই ভবিষ্যতে সেন্টমার্টিন দ্বীপের টেকসই উন্নয়ন ও দেশব্যাপী প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাস্তবমুখী নির্দেশনা চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।