ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে আলোচনায় বসবেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৫:০২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৫:০২:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে আলোচনায় বসবেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলোচনা করবেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই পরিকল্পনার কথা জানান।
 

সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, “গত চার বছরে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেই হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। সংঘাত বন্ধ করে স্থায়ী শান্তির পথ খুঁজে বের করাই এখন সবচেয়ে জরুরি।” তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাম্প্রতিক বৈঠকে যুদ্ধ পরিস্থিতি এবং শস্য করিডোর চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রেসিডেন্টের ভাষায়, “আগামীকাল পুতিন সাহেবের সঙ্গে আলাপের সময় ওই বিষয়গুলোও আমরা আবার তুলে ধরব।”
 

জোহানেসবার্গের সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের চলমান গাজা সংকট নিয়েও মত প্রকাশ করেন। দক্ষিণ আফ্রিকার অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা সাহসী ও নৈতিক অবস্থান নিয়েছে, যা বিশ্ব বিবেকের সামনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।”
 

এরদোয়ান আরও জানান, তুরস্ক গাজা ইস্যুতে মানবিক অবস্থান বজায় রেখে দক্ষিণ আফ্রিকার এই উদ্যোগকে সমর্থন করে যাবে। তার মতে, “ফিলিস্তিন প্রশ্নে দক্ষিণ আফ্রিকার অবিচল সমর্থন অমূল্য। তারা গাজায় চলমান মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে নীরব থাকেনি, যা সত্যিকারের মানবিক ও ন্যায়ভিত্তিক অবস্থান।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।