ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মিরসরাইয়ে পোলট্রি ফার্মে আগুন: পুড়ে গেল ২৫শ বাচ্চা, খামারির ক্ষতি ২০ লাখ টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৮:১৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৮:১৯:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
মিরসরাইয়ে পোলট্রি ফার্মে আগুন: পুড়ে গেল ২৫শ বাচ্চা, খামারির ক্ষতি ২০ লাখ টাকা ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পোলট্রি ফার্মে অগ্নিকাণ্ডে ২ হাজার ৫০০ ব্রয়লার মুরগির বাচ্চা পুড়ে নষ্ট হয়েছে। রোববার দুপুরে সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলা উদ্দিনের মালিকানাধীন খামারে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 

খামারি আলা উদ্দিন জানান, মাত্র পাঁচ দিন আগে কাজী ফার্ম থেকে বকেয়া হিসেবে বাচ্চাগুলো সংগ্রহ করা হয়। সকালে খামারের নিয়মিত কাজ শেষে তিনি বাড়িতে ছিলেন। দুপুরে স্থানীয়রা আগুন লাগার খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুরো সেড দাউ দাউ করে জ্বলতে দেখেন। তার দাবি, ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছাতে না পারায় সব বাচ্চা, খাদ্য ও সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 

মিরসরাই ফায়ার সার্ভিসের লিডার হায়াতুন নবী বলেন, সংবাদ পাওয়ার পর দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পথে দুর্ভোগ থাকায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটই অগ্নিকাণ্ডের কারণ বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব তদন্তের পর জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।