ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

চকবাজার আলিয়া মাদ্রাসায় ছাত্র সংঘর্ষ: সাতজন আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০১:১৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০১:১৮:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
চকবাজার আলিয়া মাদ্রাসায় ছাত্র সংঘর্ষ: সাতজন আহত ছবি: সংগৃহীত
রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
 
শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে সংঘর্ষের পর আহত শিক্ষার্থীরা ঢামেক হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে রয়েছেন সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)। সকলেরই মাথায় আঘাত লেগেছে।
 
চকবাজার থানার পুলিশ সূত্র জানায়, মাদ্রাসার ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ মিলাদ মাহফিলের সময় ঘটনাটি ঘটে। একটি পক্ষকে দাওয়াত না দেওয়ার জেরে ক্ষোভ প্রকাশের সময় একটি ক্যান্টিন বন্ধ করা হয়। এর জেরে প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে অস্থায়ী আদালত থেকে কিছু রড এনে পাশে রাখে, যা সংঘর্ষের সূত্রপাত হিসেবে কাজ করে।
 
স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ পাঠায়। পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা বর্তমানে জরুরি বিভাগের চার নাম্বার রুমে চিকিৎসাধীন।
 
ঘটনার প্রেক্ষিতে মাদ্রাসার ভেতরে এবং আশেপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ এখনো পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যবেক্ষণ চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।