ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগৃহীত বিদেশি অস্ত্রসহ কক্সবাজারে তিনজন আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫৯:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগৃহীত বিদেশি অস্ত্রসহ কক্সবাজারে তিনজন আটক আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক তিন অস্ত্র ব্যবসায়ী। ছবি: সংগৃহীত
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগৃহীত বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৪ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
 
আটকরা হলেন মহেশখালীর বড়মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল এলাকার শাহ আলম (৪০), দেবাঙ্গ পাড়ার মো. আদিল ওরফে আদিল্ল্যা (৩৫), এবং উখিয়ার মাদারবুনিয়া এলাকার আব্দুল জলিল (২৯)।
 
র‌্যাব জানায়, শুক্রবার ভোরে কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের দুর্বৃত্তদের কাছ থেকে সংগৃহীত অস্ত্রের চালান পাঠানোর খবরে অভিযান চালায় র‌্যাব। অভিযানে তিনজন সন্দেহভাজনকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তাদের ফেলে যাওয়া ইজিবাইক তল্লাশি করে একটি বিদেশি অটোমেটিক রাইফেল, ৬১ রাউন্ড রাইফেলের গুলি, ৮টি পিস্তলের গুলি এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
র‌্যাব জানায়, শাহ আলম অস্ত্র সংগ্রহ করে বিকাশের মাধ্যমে চালকের কাছে টাকা পাঠান, এবং আব্দুল জলিল নিজের ইজিবাইকে অস্ত্র পরিবহন করে কক্সবাজারে শাহ আলম ও আদিলের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন।
 
আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।