ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়: উপদেষ্টা মাহফুজ আলম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫৫:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়: উপদেষ্টা মাহফুজ আলম ছবি: সংগৃহীত
‘মেটিকুলাস ডিজাইন’ নিয়ে সমালোচনার জবাবে ফেসবুকে সরব হয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (৪ জুলাই) এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন— ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপে যদি সুপরিকল্পিত নকশা বা "মেটিকুলাস ডিজাইন" থাকে, তাহলে তাতে সমস্যা কোথায়?
 
তিনি লেখেন, পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে যেসব আন্দোলন যেমন আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান বা ’৭১-এর অসহযোগ আন্দোলন পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল, তাহলে ’২৪-এর গণ-অভ্যুত্থানে মেটিকুলাস ডিজাইন থাকলেই তা নিয়ে প্রশ্ন কেন?
 
তিনি বলেন, পৃথিবীর কোনো বিপ্লবই পরিকল্পনা ছাড়া সফল হয়নি। জনগণকে প্রস্তুত করতে, তাদের ঐক্যবদ্ধ ও লক্ষ্যনির্ভর করতে পরিকল্পনা জরুরি। নেতৃত্ব ও বক্তব্য ছাড়া বিপ্লব সঠিক পথে এগোতে পারে না।
 
মাহফুজ আলম আরও বলেন, অতীতে স্বাধীনতার আন্দোলনে যেসব জাতীয় নেতা মেটিকুলাস ডিজাইনের অংশ হয়েছেন, তাদের আমরা গর্বের সঙ্গে স্মরণ করি। তাহলে শেখ হাসিনাকে সরিয়ে ’২৪-এর অভ্যুত্থানে পরিকল্পনা থাকলেই প্রজন্ম গর্বিত হতে পারবে না কেন?
 
তিনি দাবি করেন, ৩ জুলাইয়ের এক দফা ঘোষণার আগপর্যন্ত কোনো বিদেশি শক্তি বা সামরিক বাহিনী এ অভ্যুত্থানে জড়িত ছিল না। ভারতের সঙ্গে আগরতলা ষড়যন্ত্র বৈঠক যেমন ন্যায্য ছিল, তেমনি অভ্যুত্থানের নেতৃবৃন্দও ষড়যন্ত্র নয়, বরং জনগণের নেতৃত্ব দিয়েই সাফল্য এনেছেন।
 
জুলাই গণ-অভ্যুত্থানের দুই পর্যায়ের কথা তুলে ধরে তিনি বলেন, ৫ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত ছিল পরিকল্পনার সময় এবং ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছিল বিপ্লবী ছাত্র-জনতার ত্যাগ ও নেতৃত্বে অভ্যুত্থানের বাস্তবায়ন। শেষ মুহূর্তে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও ছিল, কিন্তু সঠিক নির্দেশনায় তা এড়ানো গেছে।
 
শেষে তিনি আহ্বান জানান, ইতিহাসের অন্যান্য আন্দোলনের সঙ্গে মিলিয়ে দেখলে এ পরিকল্পনার প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা সবাই বুঝতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।