ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ভূমিকম্পের পর নতুন উদ্বেগ: দেশে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৫:৩৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৫:৩৪:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
ভূমিকম্পের পর নতুন উদ্বেগ: দেশে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের শঙ্কা ছবি সংগৃহীত

একদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কাঁপে বাংলাদেশ, প্রাণহানি হয় অন্তত ১০ জনের। সেই আতঙ্ক কাটতে না কাটতেই এবার ডিসেম্বরের প্রথম সপ্তাহে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। শনিবার (২২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ সতর্কতা দেন।
 

তার মতে, চলতি মাসের ২৫ বা ২৬ নভেম্বর দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে—আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে—একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ধীরে ধীরে নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত যেকোনো স্থানে আঘাত করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
 

পোস্টে আরও বলা হয়, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ২৮ নভেম্বরের পর উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। এজন্য ৩০ নভেম্বরের মধ্যে সব জেলেকে উপকূলে ফিরে আসার এবং ২৯ নভেম্বরের পর নতুন করে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষক পলাশ।
 

অন্যদিকে, শনিবার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এতে বাংলাদেশে সরাসরি কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে সংস্থাটি।
 

এছাড়া সারাদেশে আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে এবং রোববার ভোরে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতেও পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।