ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি রোধে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন: বিএনপির জাহিদ হোসেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:৪৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:৪৯:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি রোধে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন: বিএনপির জাহিদ হোসেন ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভূমিকম্প থেকে জনগণকে সুরক্ষা দিতে সরকারের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি সতর্ক করেছেন, যদি অন্তর্বর্তী সরকার বা বর্তমান প্রশাসন সময়মতো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো বা অন্য কোনো ভূমিকম্পপ্রবণ এলাকায় ঘটতে পারে এমন বিপর্যয় এড়িয়ে যাওয়া কঠিন হবে।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ডা. জাহিদ বলেন, “এ সময়েই সঠিক উদ্যোগ নেওয়া প্রয়োজন। দেরি করলে বড় ক্ষয়ক্ষতি ঘটতে পারে। আমাদের লক্ষ্য হওয়া উচিত ক্ষতি কমানো।” তিনি সরকারের পাশাপাশি সচেতন নাগরিকদেরও ভবন ঝুঁকি ও জরুরি প্রস্তুতি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

ডা. জাহিদ আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব বাংলাদেশে দৃশ্যমান হচ্ছে। কখনো শীতের সময় দীর্ঘ হচ্ছে, কখনো তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আবার নিম্নাঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। এসব প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

সেই সময় সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ ভূমিকম্পের কারণে আলোচনা সভার নেতাকর্মীরা দ্রুত মিলনায়তন থেকে বেরিয়ে আসেন। সভাটি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।