ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফেনীতে ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মালিকের কোটি টাকার ক্ষতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:৪৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:৪৬:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
ফেনীতে ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মালিকের কোটি টাকার ক্ষতি ছবি সংগৃহীত

ফেনীর তেমুহনী এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ফেনী–মাইজদী সড়কের পাশে অবস্থিত ‘মদিনা ফোম’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
 

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে সকাল ৮টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়রাও নেভানোর চেষ্টা করেন। ঘন ধোঁয়া ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
 

কারখানার মালিক রহিম উল্লাহ চৌধুরী বলেন, এই আগুনে তার বহু বছরের পুঁজি ও ব্যাংক লোনের ওপর গড়ে ওঠা কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি জানান, ২০২২ সালেও আগুনে একই ফ্যাক্টরি পুড়ে গিয়েছিল। দ্বিতীয়বারের মতো সব হারিয়ে তিনি এখন সম্পূর্ণ নিঃস্ব। যন্ত্রপাতি, কাঁচামাল, প্রস্তুত ফোমসহ সবকিছুই ছাই হয়ে গেছে।
 

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।