ঢাকাসহ সারাদেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন ঢাকায়, দুইজন নরসিংদীতে এবং একজন নারায়ণগঞ্জে মারা গেছেন।
নিহতদের মধ্যে দু’জন শিশু রয়েছে। নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতকের মৃত্যু হয়, আর নরসিংদীতে ওমর নামে আরেক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানীর কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে তিন পথচারী নিহত হন। তাদের পরিচয় সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০) এবং পরিচয় অজ্ঞাত আরেক ব্যক্তি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি আনঅফিশিয়াল ব্রিফিংয়ে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, গাজীপুরের তাজউদ্দীন মেডিকেলে ৭২ জন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৬ জন ও নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন। অনেককে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠানো হলেও গুরুতর কয়েকজনকে ভর্তি এবং অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল নরসিংদী, যার গভীরতা ১০ কিলোমিটার। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তীব্রতা ৫ দশমিক ৫ বলে উল্লেখ করেছে।
এই ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, এবং পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্পে ৬ জনের মৃত্যু, আহত দুই শতাধিক
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:২৪:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:২৪:১৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর
ডেস্ক রিপোর্ট