ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০২:৫৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০২:৫৯:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার নির্ধারিত সময়সীমা নিয়ে পরীক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, পূর্ববর্তী বিসিএসের তুলনায় প্রস্তুতির সময় কমে যাওয়ায় সুযোগ-বঞ্চিত হচ্ছে অনেক শিক্ষার্থী, যা ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ বিঘ্নিত করতে পারে।
 

বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, পিএসসি’র দ্রুততা ও স্বচ্ছতার উদ্যোগ প্রশংসনীয় হলেও, মাত্র দুই মাসের প্রস্তুতির সুযোগ বাস্তবে লিখিত পরীক্ষার্থীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করছে। সাধারণত বিসিএস লিখিত পরীক্ষার জন্য তিন থেকে চার মাস সময় বরাদ্দের প্রচলন থাকলেও, এবারের সময়সূচিতে তা অনেক কম। এতে আরও বলা হয়েছে, সম্প্রতি দুটি স্পেশাল বিসিএস আয়োজনের কারণে বহু পরীক্ষার্থী আরও বেশি সময় সংকটে পড়েছেন; ফলে পরীক্ষার মাঠে সমানাধিকার ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
 

এনসিপি মনে করে, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি শিক্ষার্থীবান্ধব ও ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ করবে, যাতে এই লিখিত পরীক্ষা ‘ম্যারাথন কম্পিটিশন’ হিসেবে নয় বরং মেধার যথাযথ মূল্যায়নের একটি স্বচ্ছ প্রক্রিয়ায় পরিণত হয়। দলের তরফ থেকে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্বারোপ করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।