ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শিগগিরই গণভোট আইন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে ঐতিহাসিক রায়: আইন উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১১:০১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১১:০১:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
শিগগিরই গণভোট আইন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে ঐতিহাসিক রায়: আইন উপদেষ্টা ছবি সংগৃহীত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের প্রশাসনিক দায়িত্ব দেখবে, ফলে সরকার আর তাদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। সচিবালয়টি গঠনের পর থেকেই এটি কার্যকর হবে।

এ সময় তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে আনতে সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

ড. আসিফ নজরুল বলেন, আজকের একটি গুরুত্বপূর্ণ রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতে এই ব্যবস্থার মাধ্যমে দেশে বেশ কয়েকটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে এক সাবেক প্রধান বিচারপতির রায়ের পর এটি অবৈধ ঘোষণা করা হয় এবং পরবর্তী সময়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে। সর্বশেষ রায়ে সেই সিদ্ধান্ত বাতিল হওয়াকেই তিনি দেশের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।