ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

আজহারীর মনোনয়ন গুঞ্জন অসত্য—জামায়াতের আনুষ্ঠানিক ব্যাখ্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৮:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
আজহারীর মনোনয়ন গুঞ্জন অসত্য—জামায়াতের আনুষ্ঠানিক ব্যাখ্যা ছবি সংগৃহীত

দেশের আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন থেকে জামায়াতে ইসলামী মনোনয়ন দিচ্ছে—সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর দলটি এটিকে সম্পূর্ণ ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে। জামায়াতের দাবি, বিষয়টির কোনো ভিত্তি নেই এবং এমন সম্ভাবনাও নেই।
 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের জানান, আজহারীর মনোনয়ন–বিষয়ক গুঞ্জন গুজব ছাড়া কিছু নয়। তিনি বলেন, রাজনৈতিক প্রার্থিতা নিয়ে অযাচাইকৃত তথ্য ছড়ানো উদ্বেগজনক এবং নাগরিকদের এসব বিষয়ে সতর্ক থাকা জরুরি।
 

সকালে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই তথ্যকে ভিত্তি ধরে কিছু অনলাইন গণমাধ্যমও সংবাদ প্রকাশ করে। অনেকেই আজহারীকে অভিনন্দন জানাতে শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়। পরে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিস্থিতি পরিষ্কার করা হয়।
 

একই সঙ্গে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা ‘বিভ্রান্তি নিরসন’ শীর্ষক এক বার্তায় জানায়, তাদের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি। ঘোষিত তালিকা অনুযায়ী ঢাকা অঞ্চলে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া ব্যক্তিরা হলেন—ঢাকা-৪ এ সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ এ মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ এ ড. মো. আব্দুল মান্নান, ঢাকা-৭ এ হাফেয হাজী এনায়েত উল্লাহ, ঢাকা-৮ এ ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা-৯ এ কবির আহমদ এবং ঢাকা-১০ এ মো. জসিম উদ্দিন সরকার।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।