ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চানখারপুলে ৬ হত্যা ও আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধ—দুটি মামলাতেই আজ সাক্ষ্যগ্রহণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১০:১৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১০:১৮:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
চানখারপুলে ৬ হত্যা ও আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধ—দুটি মামলাতেই আজ সাক্ষ্যগ্রহণ ছবি সংগৃহীত

জুলাই–আগস্ট অভ্যুত্থানের সময় চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বুধবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেবেন। তাঁর সাক্ষ্যের মধ্য দিয়েই এ মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার কথা, যেখানে এখন পর্যন্ত মোট ২৬ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন।

এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পুড়িয়ে ফেলা এবং সাতজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে আজ ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ সাক্ষ্যগ্রহণ পরিচালনা করছে।

প্রসিকিউশন জানিয়েছে, শিগগিরই এই মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া এসআই শেখ আবজালুল হক আদালতে সাক্ষ্য দেবেন। মামলার ১৬ আসামির মধ্যে বর্তমানে আটজন গ্রেফতার অবস্থায় রয়েছেন এবং বুধবার সকালে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।