নির্বাচনকে সামনে রেখে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার নতুন শটগান কেনার সিদ্ধান্ত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০২:০৭:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০২:০৭:৩২ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার নতুন শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
ড. সালেহউদ্দিন জানান, আনসার বাহিনীর ব্যবহৃত আগের অস্ত্রগুলোর একটি বড় অংশ এখন পুরোনো হয়ে পড়েছে। নিরাপত্তা চাহিদা বিবেচনায় এগুলো হালনাগাদ করা জরুরি হওয়ায় নতুন অস্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য আগে ৪০ হাজার বডি ক্যামের প্রস্তাব থাকলেও এখন সেই সংখ্যা কমানো হচ্ছে। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামের ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। পুরো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন।
একই বৈঠকে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত এক কোটি ই-পাসপোর্ট বই কেনার অনুমোদন দেওয়া হয়। এছাড়া টিকার ঘাটতি পূরণে ইপিআই টিকা কেনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাজার পরিস্থিতি নিয়ে অর্থ উপদেষ্টা জানান, রমজানের আগেই চাল ও গম আমদানি করা হবে। সরবরাহ নিশ্চিত করা এবং মূল্য স্থিতিশীল রাখতে সরকার আগাম উদ্যোগ নিচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।