জামায়াত আমিরের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলের বৈঠক: আর্থিক খাত ও সংস্কার নিয়ে আলোচনা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০১:৫২:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০১:৫২:৫৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
বিশ্ব ব্যাংকের ঢাকার আঞ্চলিক অফিসের পরিচালক জঁ ডেনিস পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে। মঙ্গলবার সকালে ঢাকার বসুন্ধরায় অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সামগ্রিক আর্থিক খাত, ব্যাংকিং ব্যবস্থার সুশাসন এবং টেকসই অর্থনৈতিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
বৈঠকে জঁ ডেনিস পেসমের সঙ্গে ছিলেন বিশ্ব ব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মেহরিন এ. মাহবুব এবং অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন। জামায়াতের পক্ষ থেকে অংশ নেন অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব মুহাম্মাদ সফিউল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।
ঘণ্টাব্যাপী আলোচনায় দেশের আর্থিক খাতের কাঠামোগত সংস্কার, ব্যাংকিং ব্যবস্থায় নীতি ও শৃঙ্খলা জোরদার, করব্যবস্থার কার্যকারিতা, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং সামাজিক খাতে উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে দুই পক্ষই আর্থিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নীতি-সংস্কার ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি ও চলমান সংস্কার নিয়ে জামায়াতের অবস্থান জানতে আগ্রহ প্রকাশ করে। জামায়াত নেতারা আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি, কার্যকর নীতি প্রয়োগ এবং সামাজিক খাতের উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও দৃঢ় করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।